উত্তরদিনাজপুর

মিথ্যা খুনের মামলায় আটক দুই শিক্ষককে নিঃশর্ত মুক্তির দাবিতে রায়গঞ্জ শহরে এস ইউ সি আই এর বিক্ষোভ মিছিল

জেলা কমিটির দুই সদস্যকে মিথ্যা খুনের মামলায় গ্রেপ্তার করে আটকে রেখেছে পুলিশ, এরই প্রতিবাদে এবং ওই দুই সদস্যকে নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার উত্তর দিনাজপুর জেলার  রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও জেলা পুলিশ সুপারের অফিসে অবস্থান আন্দোলন করল এস ইউ সি আই। এরপরেও পুলিশ তাদের মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে নামবে দল এমনটাই দাবি জেলা নেতৃত্বের।
    এস ইউ সি আই এর উত্তর দিনাজপুর জেলা কমিটির দুই সদস্য সুজন কৃষ্ণ পাল ও দয়াল সিং এই দুই শিক্ষককে বিনা অপরাধে মিথ্যা মামলা দায়ের করে খুন করার অভিযোগে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। এই দুই শিক্ষক নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রায়গঞ্জ শহরের বিদ্রোহীমোড় থেকে এক বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে শিলিগুড়িমোড় পর্যন্ত যায়। মিছিলের নেতৃত্ব দেন এস ইউ সি আই এর জেলা সম্পাদক সনাতন দত্ত। পরে এক প্রতিনিধি দল জেলা পুলিশ সুপার শ্যাম সিং এর কাছে ডেপুটেশনও দেয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/T6p52Is2ccU